,

ডোপ টেস্টে ধরা খেয়ে চাকরি হারালেন পল্লবী থানার এসআই!

news-image

অনলাইন ডেস্ক : ডোপ টেস্টে ধরা পড়ায় ঢাকা মহানগরের পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন মল্লিককে চাকরিচ্যুত করা হয়েছে। গত সোমবার মাদক সেবনের দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সহস্রাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। এর মধ্যে পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকও রয়েছেন। ডিএমপির সদর দপ্তরের তালিকা অনুযায়ী, এসআই আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।

এছাড়াও এসআই আরিফ হোসেন মল্লিকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও মাদক কারবারিদের সঙ্গে তার সখ্যতার বিষয়টি উঠে এসেছে। এক সময় থানার সবচেয়ে প্রভাবশালী অফিসারও ছিলেন তিনি।

সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙালি ক্যাম্পগুলো মূলত মাদকের আখড়া। এ সুবাদে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে ওঠে এসআই আরিফের। একপর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। এছাড়া বেশ কয়েকটি মাদক স্পট থেকেও তিনি নিয়মিত টাকা নিতেন।

এ ব্যাপারে আরিফ বলেন, ‘সোমবার আমাকে রাজারবাগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তবে তিনি চাকরিচ্যুত হওয়ার বিষয়টি এড়িয়ে যান।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে শুনেছি। এখনো কাগজপত্র হাতে পাইনি। কাগজ না পেলে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য