রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ধর্ষণ মামলায় ‘কুমারীত্ব পরীক্ষা’ নিষিদ্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণ প্রমাণে নারী ও শিশুর শারীরিক পরীক্ষার ক্ষেত্রে ভার্জিনিটি টেস্ট নামের ‘টু-ফিঙ্গার টেস্ট’বা ‘কুমারীত্ব পরীক্ষা’নিষিদ্ধ করেছে পাকিস্তানের আদালত। সোমবার পাঞ্জাব প্রদেশের লাহোর হাই কোর্ট ঐতিহাসিক এ রায় দেয়। দেশটির মানবাধিকারকর্মীরা একে স্বাগত জানিয়ে দেশজুড়ে ‘টু-ফিঙ্গার টেস্ট’বাতিলের দাবি জানিয়েছেন। বিবিসি।

সোমবার লাহোর হাই কোর্টের বিচারক আয়শা মালিক বলেন, এই পরীক্ষা ‘অপমানজনক’ এবং ‘চিকিৎসা বিজ্ঞানে এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি’নেই। পাঞ্জাব প্রদেশে মানবাধিকারকর্মীদের করা দুইটি পিটিশনের ভিত্তিতে সোমবারের এ রায় আসে। বর্তমানে সিন্ধু হাই কোর্টেও একই ধরনের একটি পিটিশনের উপর শুনানি চলছে।

লাহোর হাই কোর্টে এই পিটিশনের পক্ষে আইনজীবী ছিলেন সমীর খোসা। তিনি বলেন, ‘যৌন নৃশংসতার ক্ষেত্রে ভার্জিনিটি টেস্টের যে কোনও ফরেনসিক মূল্য নেই, এই রায়ের মাধ্যমে তা অত্যন্ত স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে।’ ‘টু-ফিঙ্গার টেস্ট একটি বহু পুরাতন প্রচলিত পরীক্ষা। এ পদ্ধতিতে একজন চিকি‍ৎসক ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে আসা নারীর যৌনাঙ্গে দুই আঙুল ঢুকিয়ে তার কুমারীত্ব পরীক্ষা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু দিন আগেই বলেছে, এই পরীক্ষার কোনও অর্থ নেই। এই পরীক্ষা থেকে ধর্ষণের শিকার হওয়ার বিশেষ কোনও প্রমাণ পাওয়া যায় না। বরং এই পরীক্ষার মাধ্যমে নারীকে অপমানই করা হয়। মানবাধিকারকর্মীদের মতে, এই পরীক্ষা ‘নারীর দ্বিতীয়বার ধর্ষণের শিকার হওয়ার সামিল’।

বিশ্বের অনেক দেশেই ‘টু-ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ হলেও পাকিস্তানে এখনও এ পরীক্ষার প্রচলন আছে। বেশ কিছু মানবাধিকার সংগঠন দীর্ঘ দিন ধরে এর বিরুদ্ধে প্রশ্ন তুলে আসছে। লাহোর হাই কোর্টের রায় হয়ত দেশটিতে ‘অমানবিক এবং অপমানকর’ এ পরীক্ষার অবসানের পথ দেখাবে।

উল্লেখ্য, ২০১৩ সালে ভারত এই পরীক্ষা বন্ধ করে। বাংলাদেশে ২০১৮ সালে এই পরীক্ষা বন্ধ করা হয়। একই বছর আফগানিস্তানেও এই পরীক্ষা বন্ধ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী