,

করোনামুক্ত হলেন ৬ কোটি ১৫ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৩ জনের।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫৮৭ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ৭৫ হাজার ৪৬৭ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৬১৪ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬০৬। মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৫১ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ১২ হাজার ৭ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে মহামারি এই ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যে কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ টিকা প্রয়োগ শুরুও করেছে। বাংলাদেশেও দ্রুত টিকা আনা হবে বলে জানিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য