,

হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে, অতঃপর মিলল লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুরের ইনসাফ হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জেরিনাস জেরিন নিপা। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

মঙ্গলবার সন্ধ্যায় নিপার লাশ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গত ১ জানুয়ারি নিপা এক ব্যক্তিকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। পরে তার শ্বশুরবাড়ি থেকে তাদের বিয়ে মেনে না নেয়ায় ৪ জানুয়ারি তার স্বামী নিপাকে ওই হোটেলে রেখে পালিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে মঙ্গলবার নিপা ওই হোটেলের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় মতিঝিল থানায় ৩০৬ ধারায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য