,

সরকারি প্রাথমিকে ভর্তিতে পরীক্ষা নয়

news-image

নিজস্ব প্রতিবেদন : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে। ভর্তি ইচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রারে এন্ট্রি করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি সম্পন্ন করতে হবে। এ বিষয়ে ৪ জানুয়ারি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে ভর্তির ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষকরা শিশুদের ভর্তি নিশ্চিত করবেন। অসুস্থ শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, সন্তানসম্ভবা শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য