,

আজিজুল হাকিম শুটিংয়ে নিয়মিত হচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : গত বছরের নভেম্বরে করোনা আক্রান্ত হন অভিনেতা আজিজুল হাকিম। অবস্থা খারাপের দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সুস্থ হয়ে বাসায় ফেরার পর পুরোপুরি বিশ্রামে ছিলেন এই অভিনেতা। এখন অনেকটা সুস্থ হয়েছেন তিনি।

সুস্থ হয়ে শুটিং ফিরছেন আজিজুল হাকিম। ৮ জানুয়ারি ‘স্বর্ণমানব ৪’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। নাটকটি পরিচালনা করবেন আবুল হায়াত মাহমুদ। ‘স্বর্ণমানব’ বেশ জনপ্রিয় খণ্ড নাটক। দর্শকদের আগ্রহের কারণে সিক্যুয়েল নির্মাণ হচ্ছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ি শুটিং করবেন আজিজুল হাকিম। স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। নির্মাতাও শুটিংয়ে এমন পরিবেশ রাখবেন বলে জানা যায়।

আজিজুল হাকিম চারটি ধারাবাহিকে কাজ করছিলেন। অসুস্থ হওয়াতে বিরতি দিতে হয় তাকে। এই শুটিংয়ের পর তিনি ধীরে ধীরে ধারাবাহিক নাটকের কাজও শুরু করবেন। এছাড়াও একটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য