,

গোলপাতার গাছের রস থেকে সুস্বাদু গুড়

news-image

অনলাইন ডেস্ক : উপকূলীয় জেলা পটুয়াখালীর নোনা পানিতে জন্মানো গোলপাতার গাছের রস থেকে উৎপাদন হচ্ছে সুস্বাদু গুড়। যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অন্যান্য ফসলের চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় গোলপাতা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।

উপকূলীয় এলাকায় জন্মানো গোলপাতা গাছের পাতা-কাণ্ড সবই নোনা। তবে গাছের ফল কেটে এই কাণ্ড থেকে শীতকালে মিষ্টি রস সংগ্রহ করা হয়। এই রস আগুনে জ্বাল দিয়ে উৎপাদন করা হয় গুড়। গাছের পাতা বসতঘরের ছাউনি হিসেবে এবং অবশিষ্ট ফল ব্যবহার হয় জ্বালানি হিসেবে। এই চাষে লাভ বেশি হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় ধানের পরিবর্তে গোলপাতা চাষ করছেন কৃষকরা।

কৃষকরা বলেন, গোলপাতায় লাভ বেশি। এটির ফল শুকিয়ে রান্নাবান্না করি আবার রস জ্বাল দিয়ে গুড় বানাই। ধান এক ফসল পাই, রবি ফসল পাই না।

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, এই গুড় মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্বাস্থ্যের জন্য উপকারী। গোলপাতাতে বিভিন্ন ধরনের খনিজ লবণ পাওয়া যায়। স্বাস্থ্য ভালো রাখতে সহযোগিতা করে।
সরকারি বেসরকারি সহায়তায় গোলপাতা গাছের চাষ বাড়ানো হলে উপকূলের মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করবে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য