,

স্বর্ণের দাম আবার বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আবারও বাড়ল সোনার দাম। ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বেড়ে এখন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াবে ৭৪ হাজার ৬৫০ টাকায়। আজ মঙ্গলবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে বালাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি। আগামীকাল বুধবার থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে সর্বশেষ ২ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি। আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

নতুন দর কার্যকর হওয়ায় কাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরে অস্থিরতা ও তেল দাম নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা চলছে। ইতিমধ্যে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৫০ ডলার ছুঁয়েছে।’

দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘নানা জটিলতায় দেশে বৈধভাবে সোনা আমদানিও হচ্ছে না। আবার গত এক সপ্তাহে দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা বেড়েছে। সেই হিসেবে আমাদের অন্তত তিন হাজার দাম বাড়ানো প্রয়োজন ছিল। তবে বর্তমানে বিয়ের মৌসুম চলছে। দাম বেশি বাড়ানোর হলে বিরূপ প্রতিক্রিয়া হবে। তাই ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪ বার দেশের বাজারে সোনার দাম পরিবর্তন হয়েছে। তার মধ্যে আটবার বেড়েছে, কমেছে ছয়বার। শেষ পর্যন্ত প্রতি ভরির দাম বেড়েছে ১২ হাজার ৩০৬ টাকা। তার মানে প্রতি মাসে গড়ে ১ হাজার টাকার বেশি দাম বেড়েছে গত বছর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য