বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই এসআই’র বিরুদ্ধে হত্যা মামলা

news-image

বরিশাল প্রতিনিধি : ব‌রিশা‌লে পুলিশি নির্যাত‌নে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ক‌রিম রেজাকে হত্যার অ‌ভি‌যো‌গে আদাল‌তে মামলা দা‌য়ের ক‌রা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বিকালে ব‌রিশা‌লে মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান ২৩ ফেব্রুয়ারির ম‌ধ্যে পি‌বিআই’র একজন প‌রিদর্শক পদমর্যাদার কর্মকর্তা‌কে দি‌য়ে তদন্ত ক‌রে প্র‌তি‌বেদন দা‌খি‌লের নি‌র্দেশ দেন।

এ‌দি‌কে অভিযুক্ত গো‌য়েন্দা পু‌লিশর উপ-প‌রিদর্শক (এসআই) ম‌হিউ‌দ্দিন‌ মাহিকে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইন্স এ সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

বাদীপক্ষের আইনজীবী মহ‌সিন মন্টু বলেন, নিহত রেজাউল ক‌রিম রেজার বাবা ইউনুছ মু‌ন্সি বাদী হ‌য়ে নির্যাতন ও হেফাজ‌তে মৃত্যুর অ‌ভি‌যো‌গে এই মামলা দ‌য়ের করেন। মামলায় মাহনগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক ম‌হিউ‌দ্দিনসহ অজ্ঞ‍াত প‌রিচ‌য়ের ২ পু‌লিশ সদস্য‌কে আসামি করা হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে মে‌ট্রেপ‌লিটন পু‌লি‌শ ক‌মিশনার শাহাবু‌দ্দিন খান জানান, প্রশাস‌নিক কার‌ণে উপ-প‌রিদর্শক ম‌হিউ‌দ্দিন‌ মাহিকে মহানগর গো‌য়েন্দা পু‌লিশ থে‌কে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইনস এ সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর সাগরদী হামিদ খান সড়কের পাশের একটি চায়ের দোকানে বসা ছিলো রেজাউল করিম। এ সময় নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন তাকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে। তার কাছ থেকে ১৩৮ গ্রাম গাঁজা এবং ৪ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারের দাবি করে ওইদিন রাত সাড়ে ১১টায় কোতোয়ালী মডেল থানায় মামলা করেন ওই পুলিশ কর্মকর্তা।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে রেজাউলের পরিবারের পক্ষ থেকে পুলিশের নির্যাতনে তার মৃত্যুর জোড়ালো অভিযোগ করা হয়।

এ ব্যাপারে কেন্দ্রিয় কারাগারের জেলার শাহ আলম জানিয়েছিলেন, শরীরিক ক্ষত নিয়ে জেলখানায় পাঠানো হয়েছিলো রেজাউলকে।

তবে স্পর্শতাকর উল্লেখ করে এ ঘটনায় কিছুই বলতে রাজি হননি শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান ঘটনার বলেছিলেন, এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৯ ডি‌সেম্বর শিক্ষান‌বিশ আইনজীবী রেজাউল ক‌রিম রেজা‌কে নগরীর হা‌মিদ খান সড়ক থে‌কে ধ‌রে নি‌য়ে যায় মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক ম‌হিউ‌দদ্দিন। ৩০ ডি‌সেম্বর তা‌কে এক‌টি মাদক মামলায় গ্রেপ্তার দে‌খি‌য়ে আদালতের মাধ্যমে কারাগা‌রে প্রেরণ করা হয়।

১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় তিনি অসুস্থ হ‌য়ে পড়লে প্রথ‌মে কারা হাসপাতাল ও প‌রে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠানো হয়। ২ জনুয়ারি রাত ১২টা ৫ মি‌নি‌টে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে