,

শেখ হাসিনার প্রশংসায় মালয়েশিয়ান মন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এক উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সিনিয়র মন্ত্রী দাতু সেরি মোহাম্মদ আজমিন আলী।

মঙ্গলবার মালয়েশিয়ায় সদ্যনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মালয়েশিয়ার মন্ত্রী বাংলাদেশের বর্তমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে তিনি আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার বিশ্বস্ত সহযোগী হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে উভয় দেশ তাদের ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি অর্জন করতে পারে।

হাইকমিশনার মালয়েশিয়ার মন্ত্রীর নিকট বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ দ্রুত প্রসার লাভ করছে। বাংলাদেশের রপ্তানি পণ্য বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক, ফুটওয়্যার, ফার্মাসিটিউক্যালের সুখ্যাতি বিশ্বজুড়ে। তিনি পণ্যমূল্য ও গুণগত মান বিবেচনায় বাংলাদেশ থেকে অধিক পণ্য আমদানির আহ্বান জানান।

হাইকমিশনার গোলাম সারওয়ার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে সরকার গৃহীত নানা কর্মসূচী বিশদ আকারে তুলে ধরেন। তিনি সরকারি উদ্যোগে বাস্তবায়িত সমগ্র বাংলাদেশে ১০০ ইকনোমিক জোন স্থাপনের বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন। মালয়েশিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়ার মত মালয়েশিয়াকেও বাংলাদেশে একটি বিশেষ ইকনোমিক জোন স্থাপনের অনুরোধ জানান হাইকমিশনার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য