,

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের জায়গা অবৈধভাবে থাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের রেলজংশন এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল রেললাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশনের পূর্বপাশে আউটার মটরষ্যান্ড এলাকার রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না অনেক লিজ গ্রহীতারা। বাংলাদেশ রেলওয়ের সিনিয়র ভূসম্পত্তি কর্মকর্তা মো:নজরুল ইসলাম জানান, রেলওয়ের সম্পত্তিতে অনেকে ব্যবসা করছে অথচ ক্ষতিপূরণ নিয়ে এখনও সরে যাচ্ছেন না।
নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দখলকৃত জায়গা খালি করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য