,

এবার সারা বিশ্বজুড়ে আসছে শাওমি এমআই ১১

news-image

অনলাইন ডেস্ক : এবার শুধু চীনে নয়, সারা বিশ্বেই এবার এমআই ১১ লঞ্চ করবে শাওমি। ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ এখনো নির্দিষ্ট করে যায়নি, তবে শিগগিরই চীনের বাইরেও পাওয়া যাবে এমআই ১১।

টাইমস অব ইন্ডিয়া, গত বছরের একেবারে শেষে এসে শুধু চীনের মার্কেটে এমআই ১১ নিয়ে আসে শাওমি। এই ফ্ল্যাগশিপ ফোনের দাম শুরু হচ্ছে ৩ হাজার ৯৯৯ ইউয়ান দিয়ে, বাংলাদেশি মুদ্রায় যা ৫২ হাজার টাকার বেশি।

কালো, নীল, স্মোক পার্পল এবং সাদা, কয়েকটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এছাড়াও ফোনটির একটি বিশেষ লেই জুন সিগনিচার এডিশন রয়েছে, যার ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ অপশন রয়েছে।

ফোনটির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল এর কোয়ালকম স্ন্যাগড্রাগন ৮৮৮ প্রসেসর। এমআই ১১ হ্যান্ডসেটে ৬.৮১ ইঞ্চির ডব্লিউকিউএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক্সেল রেজোলিউশন ৩২০০x১৪৪০। অ্যামোলেড স্ক্রিনের এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। এছাড়াও চমৎকার এই স্ক্রিনে রয়েছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট, পি থ্রি কালার স্পেকট্রাম এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস।

ক্যামেরা সেটআপে দুর্ধর্ষ এই এমআই ১১-এ ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। শাওমির এ নতুন ফোনে ৪ হাজার ৬০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা কুইক চার্জ ফোর প্লাস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য