,

মালয়েশিয়ায় ভূমিধসে মৃত্যুর আশঙ্কা বাংলাদেশি কর্মীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ভারি বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ। রবিবার দুপুরে কেএম৯২ জালান গুয়া মুসাং-লজিং এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার মালয় মেইল জানায়, ভূমিধসে নিখোঁজ রয়েছেন ৩৭ বছর বয়সী মোহাম্মদ জিয়ারুল আকন্দ। এ বাংলাদেশি একটি কৃষি খামারের কর্মী।

জেলা পুলিশ জানিয়েছে, খামারের কাছেই এ ভূমিধস হয়। সেদিন রাতে জিয়ারুল ঘরে ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি খামারের মালিক।

পুলিশ কর্মকর্তা সিক সুন ফু জানান, জিয়ারুলকে খুঁজে না পেয়ে সোমবার দুপুরে থানায় অভিযোগ করেন খামারের মালিক। বিকেলে বৃষ্টির মধ্যে তাকে উদ্ধার কার্যক্রমে বের হয় পুলিশ।

সিক সুন ফু বলেন, ‘প্রাপ্ত তথ্য মতে যেখানে ভূমিধস হয়েছে তার কাছাকাছি অবস্থান করছিলেন জিয়ারুল। ধসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে।’

ভূমিধসে দুই লাইনের দুই কিলোমিটার রাস্তায় পাথর, কাঠ ও মাটি পড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে চার চাকার দুইটি গাড়ি আটকে পড়ে। কাদামাটিতে গাড়ি দুইটি ভেসে গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান দুই চালক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য