,

কুষ্টিয়ার সেই এসপিকে হত্যার হুমকির ঘটনায় মামলা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ডিবির পরিদর্শক আশরাফুল আলম। সোমবার (৪ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে পুলিশ।

তিনি বলেন, ‘এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে পরিচালনা করছেন, আমরা এরকম বেশ কিছু স্পর্শকাতর ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে যাচ্ছি। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।’

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। অল্প সময়ের মধ্যেই এ ঘটনায় দায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর রেশ কাটতে না কাটতেই গত ১৭ ডিসেম্বর জেলার কুমারখালী উপজেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এবারও দ্রুততম সময়ের মধ্যে পুলিশ আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। এসব ঘটনার প্রতিবাদে গত ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এসপি তানভীর আরাফাত।

অভিযোগে বলা হয়, এসপির সেই বক্তব্যের ভিডিও ও ছবি খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। তাকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এজাহারে ফেসবুকের এমন ১৭টি ও ১টি ইউটিউব চ্যানেলের আইডি উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এসপি তানভীর আরাফাত বলেন, ‘গত ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় আমার মূল বক্তব্যের ভিডিও ও ছবি খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে একটি চক্র। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য