,

ধর্মীয় বিশ্বাস ও কার্যক্রম নিয়ন্ত্রণে চীন নতুন আইন আনছে!

news-image

নিউজ ডেস্ক : গত কয়েক বছর ধরে ধর্মীয় অনুশীলনের ব্যাপারে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চীন।

ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন নিয়ন্ত্রণে এবার নতুন আইন আনছে দেশটির কমিউনিস্টশাসিত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও ইন্ডিয়ান ব্লুমস এ খবর জানিয়েছে।

এই আইনের খসড়ার নাম দেয়া হয়েছে ‘প্রভিশনস অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেইন রিলিজিয়াস আক্টিভটিস ইন দ্য পিপলস রিপাবলিক অব চায়না’।

গত নভেম্বরে চীনের আইন মন্ত্রণালয় এই খসড়ার অনুমোদন দেন। ধারণা করা হচ্ছে, চলতি বছরই তা কার্যকর করা হবে।

খসড়া আইনে সর্বমোট ৪০টি অনুচ্ছেদ করা হয়েছে। এসব অনুচ্ছেদকে ভাগ করা হয়েছে পাঁচটি খণ্ডে।

প্রথমখণ্ডে বলা হচ্ছে, চীনে বসবাসরত বিদেশি নাগরিকদের ধর্মীয় কর্মকাণ্ড ও বিশ্বাস পালন করতে হবে চীনা আইন অনুযায়ী।

তৃতীয় খণ্ডে বলা হচ্ছে, বিদেশী ধর্মীয় উপাসনালয়গুলোকে অবশ্যই চীনকে বন্ধু রাষ্ট্র হিসেবে অবহিত এবং উৎসবের সময় কুশল বিনিময় করতে হবে।

নতুন এই আইনের ফলে ধর্মীয় বিশ্বাস ও কর্মের ওপর আরও চাপ প্রয়োগ করতে সক্ষম হবে চীনের কমিউনিস্টশাসিত সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য