শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার পদক্ষেপ নিচ্ছে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একটি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। এ মাসেই বাংলাদেশে করোনার টিকা চলে আসবে। এই টিকা যাতে জনগণ বিনামূল্যে পেতে পারে সে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই লক্ষ্যে সরকারি তহবিল গঠন করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডে এমপির নিজ বাসভবনে সদ্য জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

করোনার টিকা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, তার আস্থা না থাকলেও ভ্যাকসিন নিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। শুধু কথা বলার জন্যই তিনি বলেন। ক্লাবে থেকে ভ্যাকসিন প্রাপ্তদের তালিকা করার কথা শুনেছেন ফখরুল। তার কানে জনগণের কথা পৌঁছায় না।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, পাকিস্তান প্রেমীদের জন্য কষ্টদায়ক যে, বাংলাদেশের রিজার্ভ দ্বিগুণ পেরিয়ে গেছে। গত ১০ বছরে শেখ হাসিনার সরকার ৬ বিলিয়ন ডলার থেকে ৪৩ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। যেখানে পাকিস্তানের রিজার্ভ ২০ বিলিয়ন ডলার।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহসভাপতি হাজী রবিউল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন।

সূত্র : বার্তা-২৪

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা