,

খালের জায়গা উদ্ধারে পিছু হটবে না ডিএনসিসি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ইব্রাহিমপুর খালের সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পানিপ্রবাহের জন্য খাল উদ্ধারের বিকল্প নেই। এবার খালের সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে পিছু হটবে না ডিএনসিসি। জায়গা উদ্ধারের দুই ঘণ্টা পর আবার দখলের সুযোগ দেয়া হবে না। জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘ডিএনসিসির অধীনে থাকা খালের পাড়গুলো দখলমুক্ত করে গাছ লাগানো হবে। এছাড়া পথচারীদের হাঁটা-চলার পথ, সাইকেল লেনসহ সৌন্দর্য বাড়ানো হবে।’

মেয়র আরও বলেন, ‘খালের সীমানা নির্ধারণে সিএস ম্যাপ অনুসরণ করা হবে, সিটি জরিপকে গুরুত্ব দেয়া হচ্ছে না। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখানে এ কাজ বাস্তবায়নে যত বাধাই আসুক, ডিএনসিসি পিছু হটবে না। দখলদারদের পেছনে যত ক্ষমতাবানরা থাকুক না কেন, কোনো রকম ছাড় দেয়া বা দয়া করা হবে না।’

সূত্র ; জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য