,

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তে একই পরিবারের ৪ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : কানাডার উত্তর অ্যালবার্টায় একটি হেলিকপ্টার কৃষি খামারে বিধ্বস্ত হয়ে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে নিহত দম্পতির ৩ ছেলে।

নতুন বছরের প্রথম দিনে বার্চ হিলস কাউন্টি এডমন্টনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি শস্যক্ষেতে গত শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানায়, গ্র্যান্ড প্রেইরির পাহাড়ি এলাকার কাছ থেকে জরুরি সাহায্য চেয়ে পাঠানো বার্তা পেয়েই উদ্ধার অভিযানে শুরু হয়।

পরে বার্চ হিল কাউন্টি এলাকার কাছেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি।

নিহতরা হলো- ওয়াদে ব্যালিসকি (৪৫), তার স্ত্রী অওব্রে ব্যালিসকি (৩৭), তাদের ৮ বছরের মেয়ে জুয়েল এবং ২ বছরের মেয়ে ফ্লেউর।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যায় ওই দম্পতির ৩ সন্তান। তারা হলো- ১৬ বছরের ছেলে চেভে, ১৪ বছরের ছেলে রেমিংটন ও ১২ বছরের ছেলে ইনডেয়া।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য