,

বছরের প্রথম দিনে ভারতে ৬০ হাজার শিশুর জন্ম

news-image
অনলাইন ডেস্ক : ২০২১ সালের প্রথম দিনেই ভারতে জন্ম নিল ৬০ হাজার নবজাতক। পৃথিবীতে এটি একটি নতুন রেকর্ড।
অন্য যে কোনো দেশের তুলনায় এই সংখ্যা অনেক়টাই বেশি। ইউনিসেফের হিসাব অনুসারে ভারতের পরই জন্মের বিচারে স্থান পেয়েছে চীন। সেখানে ১ জানুয়ারি জন্ম হয়েছে ৩৬ হাজার ৬১৫ শিশুর।
ইউনিসেফের হিসাবে বলা হয়েছে– সারা বিশ্বে বছরের প্রথম দিনে জন্ম নিয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু।
তবে মোট নবজাতকের ৫২ শতাংশই জন্ম নিয়েছে পৃথিবীর ১০ দেশে। এই দেশগুলোর তালিকায় সবার ওপরে রয়েছে ভারত। তার পর অনেকটা পিছিয়ে রয়েছে চীন। এর পর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, আমেরিকা, কঙ্গো ও বাংলাদেশ।
বার্ষিক হিসাব উল্লেখ করে ইউনিসেফ জানিয়েছে, ২০২১ সালে ১৪ কোটি শিশুর জন্ম হতে পারে। যাদের গড় আয়ু হতে পারে ৮৪ বছর।
ইউনিসেফের কার্যনির্বাহী কর্মকর্তা হেনরিয়েটা ফোরে জানিয়েছেন, এক বছর আগেও পৃথিবী যেমন ছিল, তার থেকে অনেকটা পাল্টে যাওয়া পৃথিবীতে জন্ম নিতে চলেছে নবজাতকরা।
নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে আসবে। আমরা যে বিশ্ব তাদের জন্য তৈরি করব, সেই পৃথিবীতেই বাঁচবে আমাদের পরবর্তী প্রজন্ম। তাই আসুন ২০২১ সালকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর করে গড়ে তুলি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য