,

তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, ৪-৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

news-image

অনলাইন ডেস্ক : জানুয়ারিতে দেশে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তাপমাত্রা নেমে আসতে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়ার একমাস মেয়াদি পূর্বাভাসে এমনইটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, এ মাসে দেশে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।

বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর ও ২৬ থেকে ৩১ ‍ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যায়। গত ১৯ ডিসেম্বর রাজারহাটে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত ডিসেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বলতে গেলে শতভাগ (৯৮.৮) বৃষ্টিপাত কম হয়েছিল। জানুয়ারি মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য