,

শ্রাবন্তীর ছেলে প্রেমিকার সঙ্গে প্রকাশ্যে

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে সবার চেনা। সামাজিক মাধ্যমে প্রায় ছেলের সঙ্গে ছবি দেন তিনি। তাই মায়ের মত ছেলেও পরিচিত মুখ। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ পেয়েছে অভিমন্যুর।

তবে এবার মায়ের সঙ্গে নয়। প্রেমিকার সঙ্গে ছবি প্রকাশ পেলো অভিমন্যুর। প্রেমিকার নাম দামিনী ঘোষ। ইনস্টাগ্রামে ছবি প্রকাশের মাধ্যমে তাদের সম্পর্কে তিন বছর পূর্তির খবর জানান।

ছবি প্রকাশের পর এই জুটিকে শুভেচ্ছা জানানো হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকেই মন্তব্য করেন অভিমন্যুর প্রেমিকাকে শ্রাবন্তীর মত লাগছে। শুধু প্রশংসা নয়। ট্রোলের শিকারও হয়েছেন অভিমন্যু ও দামিনী।

দামিনী পেশায় একজন মডেল। তার কাজ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। দামিনীও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন তাদের ছবি। সেখানে লেখেন, ‌‌‘একই মানুষের সঙ্গে নতুন একটা বছর শুরু করলাম’। এই পোস্টে অভিমন্যুর কমেন্ট, ‘লাভ ইউ ইনফাইনাইট বেবি’।

শ্রাবন্তীর সঙ্গে ছেলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অন্তত সামাজিক মাধ্যমে এমনই প্রকাশ পায়। ছেলের সম্পর্কের খবর তাই এই অভিনেত্রীর অজানা নয়। কিন্তু ছেলের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।

অভিমন্যুর ঝোঁক মিউজিকের প্রতি। পড়াশোনার জন্য বিদেশে থাকেন তিনি। ২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। স্বামীর সঙ্গে বিচ্ছে হলেও একমাত্র সন্তান অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুককে নিজের সঙ্গেই রেখে দেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য