,

‘রায়হান স্টাইলে’ যুবককে হত্যার অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশের নির্যাতনে মৃত্যুর জোড়ালো অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার।

কেন্দ্রীয় কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে রেজাউল করিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাত ৯টা ৩৫ মিনিটে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

এলএলবি পাশ রেজাউল দুই ভাইয়ের মধ্যে বড়। তার স্ত্রী রয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সাগরদী হামিদ খান সড়কের পাশের একটি চায়ের দোকানে বসা ছিলো রেজাউল করিম। এ সময় নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন তাকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে। তার কাছ থেকে ১৩৮ গ্রাম গাঁজা এবং ৪ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারের দাবি করে ওইদিন রাত সাড়ে ১১টায় কোতোয়ালী মডেল থানায় মামলা করেন ওই পুলিশ কর্মকর্তা।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে রেজাউলের পরিবারের পক্ষ থেকে পুলিশের নির্যাতনে তার মৃত্যুর জোড়ালো অভিযোগ করা হয়।

এ ব্যাপারে কেন্দ্রিয় কারাগারের জেলার শাহ আলম জানান, শরীরিক ক্ষত নিয়ে জেলখানায় পাঠানো হয়েছিলো রেজাউলকে।

তবে স্পর্শতাকর উল্লেখ করে এ ঘটনায় কিছুই বলতে রাজি হননি শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গুরুতর আহত হন রায়হান নামের এক যুবক। তাকে ওইদিন সকাল ৬টা ৪০ মিনিটে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহীসহ পুলিশ সদস্যরা। সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে মারা যান রায়হান।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো, নগরের কাস্টঘরে গণপিটুনিতে রায়হান নিহত হন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ফাঁড়িতে পুলিশি নির্যাতনে প্রাণ হারান রায়হান। এ ঘটনায় সারাদেশে তোলপাড় হলে একের পর এক বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বেড়িয়ে আসে পুলিশি নির্যাতনে মৃত্যুর বিষয়গুলো।

বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য