,

মোহনায় ধরা পড়ল ১৩ কেজি ওজনের বোয়াল, দাম ২৮৬০০ টাকা

news-image

গোয়ালন্দ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটির দাম ২৮ হাজার ৬০০ টাকা বলে জানা গেছে।

রোববার ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মোহন মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হলে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি ক্রয় করেন।

পরে তিনি ২২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। বেশি বেশি বড় মাছ ধরা পড়ায় জেলেরা খুশি। আমাদেরও ভালো লাভ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য