,

‘পদ্মা সেতু, মেট্রোরেলসহ চার মেগা প্রকল্প আগামী বছরের জুনে উদ্বোধন’

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু, মেট্রোরেলসহ চার মেগা প্রকল্প আগামী বছরের জুনের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের লক্ষ্য নির্বাচনী চ্যালেঞ্জ বাস্তবায়ন। ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘সরকারের যে দায়িত্বটি আমি পালন করছি সেখানে তিনটি মেগা প্রজেক্ট আছে, সেগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলছে। সবগুলো আগামী বছর উদ্বোধন করতে পারব, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

পদ্মা সেতুসহ চার মেগা প্রকল্প ২০২২ সালে পাওয়া যাবে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘২০২২ সালের জুনের মধ্যেই আমরা এ প্রকল্পগুলো চালু করব।’ তিনি বলেন, ‘২০২২ সালের জুনের মধ্যে সবগুলো মেগা প্রকল্প রেডি হয়ে যাবে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টার্নেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এ চারটি প্রকল্প।’

চলমান করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, করোনা সারা বিশ্বকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একদিকে করোনা মোকাবিলা করছি এবং অর্থনীতি সচল রেখেছি। ফরেন কারেন্সি রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার হয়েছে, প্রবৃদ্ধি আশানুরূপ জায়গায় আছে। সবদিক থেকে আমরা আগাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের দিকে আগাচ্ছি। করোনার জন্য অনেকে কাজ হারিয়েছে বেকার হয়েছেন, তাদের পুনর্বাসন করা এবং কাজ দেয়া একটা চ্যালেঞ্জ। আমাদের ইশতেহারে আছে বেকারদের কর্মসংস্থান।

করোনার টিকা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- জানুয়ারির শেষনাগাদ ভ্যাকসিন আসতে পারে। একটি সরকার এত বছর ধরে ক্ষমতায় আছে, ফলে অসম্পূর্ণ কাজ করতে পারছে। আমাদের দেশে এক সরকার গেলে অন্য সরকার সেটি বাতিল করে। এমনও হতে পারে আওয়ামী লীগ করেছে বলে পদ্মা সেতু ভেঙে দেই। উন্নয়নের ধারাবাহিকতায় থাকতে সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।’

পরিস্থিতি একটু স্বাভাবিক হলে স্কুল-কলেজ খোলার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন বলে জানান সেতুমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সৈয়দ আশরাফকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ওবায়দুল কাদের। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য