,

সোনারগাঁওয়ে ইলেকট্রনিকস কারখানায় আগুন

news-image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকায় একটি ইলেকট্রনিকস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ বিভিন্ন এলাকার ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার সমকালকে বলেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কেও এখনও কিছু বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য