,

নাসিরনগরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : করোনায় স্বাস্থ্যঝুঁিকর কথা বিবেচনা করে সামাজিক দুরত্ব বজায় রেখে সারা দেশের ন্যায় নাসিরনগরে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে। আজ শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের হাতে নতুন বই তুলে দেয়া শুরু হয়েছে। সকালে নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণে ভার্চুয়ালি কার্যক্রমে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,উপজেলা রিসোর্স কর্মকর্তা মাহবুবুর আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজারুল ইসলাম,রবিউল আলম,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী। এসময় শিক্ষক ও শিক্ষার্থী,অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য