,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতির শ্রদ্ধা

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেলের অন্য বিজয়ী প্রার্থীরা।

আজ শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা।

এসময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, প্রেস ক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক মাইনুল আলম ও আশরাফ আলী, কোষাধক্ষ্য শাহেদ চৌধুরী, সদস্য আইয়ুব ভুইয়া, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন এসময় বলেন, জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি হিসেবে গণমাধ্যম এবং সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে যাবো।

এসময় ইকবাল সোবহান চৌধুরী বলেন, ফরিদা ইয়াসমিনের বিজয় মানে স্বাধীনতার সপক্ষের বিজয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বের ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নের আরেকটি মাইলফলক তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১১ পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেল। ক্লাবের ৬৬ বছরের ইতিহাসে ফরিদা ইয়াসমিন প্রথম নারী সভাপতি নির্বাচিত হন।

এর আগে ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। ফরিদা ইয়াসমিন পর পর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য