,

বাহরাইনের পক্ষ থেকে জলসীমা লঙ্ঘনের ঘটনা বন্ধ করুন: জাতিসংঘকে কাতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের পক্ষ থেকে কাতারের জলসীমা লঙ্ঘনের কঠোর প্রতিবাদ করেছে দোহা। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে কাতার বলেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের তৎপরতা অবসান এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমাদ বিন ইউসুফ আলে সানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি জেরি ম্যাথুস মাতজিলা এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে দুটি আলা চিঠি দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, গত ২৫ নভেম্বর বাহারাইনের সামরিক নৌযান কাতারের জলসীমা লঙ্ঘন করেছে। ‌ ঘটনাকে তিনি বিপজ্জনক ও বেআইনি বলে নিন্দা জানান।

চিঠিতে শেইখা আলিয়া আহমাদ বিন সাইফ আলে সানি বলেছেন, বাহরাইনের কয়েকটি সামরিক যান বিনা অনুমতিতে কাতারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে যা দোহার সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি।
কাতারের স্থায়ী প্রতিনিধি আরো বলেন, গত ৯ ডিসেম্বর বাহরাইন কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে যার মধ্যদিয়ে আন্তর্জাতিক আইন মানার ব্যাপারে বাহরাইনের অনীহার বিষয়টি ফুটে উঠেছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য