,

পাকিস্তানে গ্রেফতার মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সদস্য জাকি-উর-রেহমান লাখবিকে গ্রেফতার করা হয়েছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২ জানুয়ারি) পাকিস্তান থেকে লাখবিকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সহায়তা দিয়েছেন তিনি।

মুম্বাই হামলার আসামি লাখবি ২০১৫ সাল থেকে জামিনে রয়েছেন। পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে গ্রেফতার করে। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে তথ্য জানায়নি সিটিডি। গোপন সংবাদের ভিত্তিতে সিটিডি পাঞ্জাবের এক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

সিটিডি জানায়, ৬১ বছর বয়সী লাখবি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সহায়তা দেওয়ার এক মামলায় গ্রেফতার হন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার তহবিল ব্যবহার করে ওষুধালয় চালাতেন এবং এ থেকে প্রাপ্ত অর্থও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয় করতেন। লাখবি শুধু নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইবার সদস্যই ছিলেন না, তিনি জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী।

লাহোরে অ্যান্টি-টেরোরিজম কোর্টে তার বিচার হবে বলে জানায় সিটিডি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য