,

মিথিলা এবার রাজনীতিতে?

news-image

বিনোদন ডেস্ক : রাফিয়াথ রশীদ মিথিলা, একাধারে তিনি অভিনেত্রী, গায়িকা, গবেষক। বহু পরিচয়েই পরিচিত জনপ্রিয় এই অভিনেত্রী। এবার তিনি আসতে চলেছেন রাজনীতিবিদের ভূমিকায়।

না! ব্যক্তি জীবনে নয়, এমন পরিচয়ে তিনি আসছেন পর্দায়। জি ফাইভের নতুন একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন তিনি। ‘কনট্র্যাক্ট’ শিরোনামের এই সিরিজে প্রথমবার একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করবেন করেছেন তিনি। মোহম্মদ নাজিমুদ্দিনের লেখা উপন্যাস ‘কনট্র্যাক্ট’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে ওয়েব সিরিজের চিত্রনাট্য। যৌথ পরিচালনার দায়িত্বে রয়েছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

মিথিলা গণমাধ্যমে বলেন, কয়েকটা সমান্তরাল গল্প রয়েছে। শেষে গিয়ে লিঙ্ক হবে। এটা ফার্স্ট সিজন। আমার চরিত্র খুব ইন্টারেস্টিং। একজন রাজনীতিবিদের চরিত্র। এখানে পরিচালকদ্বয় এবং আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখানোর চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, এই চরিত্রটা বাংলাদেশের কোনও রাজনীতিককে রিফ্লেক্ট করবে এমন নয়। সাব-কন্টিনেন্টাল পলিটিক্যাল সিনারিওকে ফলো করার চেষ্টা করেছি। ভারত-বাংলাদেশ-পাকিস্তানে যে সব মহিলা রাজনীতিবিদ এসেছেন, তাদের অনেকেকেই ফলো করেছি। আমাদের প্রধানমন্ত্রী, একসময় ইন্দিরা গান্ধী বা বেনজির ভুট্টো যেমন ছিলেন, সেগুলো দেখেছি। কিছু-কিছু রিফ্লেকশন কোনও-কোনও রাজনীতিবিদের থেকে আসতে পারে। কিন্তু কোনও একজনকে ফলো করা হয়নি। আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি।

মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন আরিফিন শুভ। মিথিলা জানালেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই সিরিজটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য