,

আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। ফলে এ নিয়ে গত দুই মাসে দেশটিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন গণমাধ্যম কর্মী প্রাণ হারালেন। আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

নিহত সাংবাদিকের নাম বিসমিল্লাহ আদেল আইমাক (২৮)। তিনি সাদা-ই-ঘোর (ভয়েস অব ঘোর বা ঘোরের কণ্ঠ নামের এক রেডিও চ্যানেলের প্রধান সম্পাদক ছিলেন। ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ জানান, বিসমিল্লাহ আদেল ২০১৫ সালে ওই রেডিও স্টেশনে যোগ দেন।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে গত শুক্রবার অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী তার ওপর ওই হামলা চালায়। কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলার জন্য তালেবানকে দায়ী করে এক টুইটে লিখেছেন, ‘তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ রকম হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না।

প্রসঙ্গত, আফগানিস্তানে অনেক দিন ধরেই সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। এরপরও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে সহিংসতা বেড়েছে। আর এই সগিংসতার শিকারে পরিণত হচ্ছেন দেশটির সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মানবাধিকারকর্মীরা।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য