,

উত্তরে আরো কয়েক দিন থাকবে শৈত্যপ্রবাহ

news-image

অনলাইন ডেস্ক : সারা দেশে স্বাভাবিক শীত থাকলেও উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে। ফলে ওই এলাকার মানুষকে কষ্ট পোহাতে হচ্ছে।

বিশেষ করে যারা নিম্নজীবী ও খুব সকালে যাদের কাজের সন্ধানে বের হতে হয় তাদের বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। বৃদ্ধ ও শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তবে জানুয়ারিতে সারা দেশে একাধিক মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। সারা দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১০.৮, চট্টগ্রামে ১৪, সিলেটে ১৩.২, রাজশাহীতে ১১.৬, রংপুরে ১১.৮, খুলনায় ১২ এবং বরিশালে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা