,

আমি ভালো ছাত্রী : স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : ২০২০ আমায় এই বিষয়টা বেশ ভালোই শিখিয়েছে, আর আমিও ভালো ছাত্রী। রিপোর্ট কার্ডে নম্বরটাও বেশ ভালোই পেয়েছি”। টুইটারে প্রকাশ্যেই এমন দাবি করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

‘মহামারী’ এই বছর থেকে কী এমন শিখেছেন স্বস্তিকা? তার উত্তরও অভিনেত্রীর টুইট থেকেই মিলেছে। সেটা হলো ‘সাজুগুজু’।

তিনি সঠিক বলেছেন কিনা, তা জানতে চেয়ে অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী। তার প্রশ্নে সহমত প্রকাশ করে উত্তরও দিয়েছেন অনেকে।

স্টাইল স্টেটমেন্টে অনেক তারকার থেকেই অনেক বেশি এগিয়ে স্বস্তিকা। একথাটা অনেকেই মানেন। তাকে বাংলার ‘ফ্যাশনিস্তা’ ভুল হয় না।
তবে টুইটারে সাজগোজের যে ছবিগুলো অভিনেত্রী পোস্ট করেছেন, সেগুলো একটি ওয়েব সিরিজের প্রমোশনের জন্য।

করোনা মহামারীর এই সময়ে বাড়ি থেকে অনলাইনেই চলছে ওয়েব সিরিজের প্রমোশন। আর সে কারণেই সাজগোজ করে প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী।

ছবিতে সাদা শাড়ির সঙ্গে একটি স্পোর্টস জ্যাকেট, সঙ্গে গোলাপী ভারী ঝুমকোয় সেজেছেন স্বস্তিকা। বিভিন্ন পোজে ছবিও তুলেছেন।

প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও ‘ব্ল্যাক উইডো’তে দেখা যাবে শমিতা শেঠি, মোনা সিং, রাইমা সেন, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেক তারকাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য