,

নতুন লুকে বুবলী

news-image

বিনোদন ডেস্ক : প্রায় অনেক দিন ধরেই দেখা মিলছে না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। কোনো সিনেমা কিংবা কোনো অনুষ্ঠান, কোথাও দেখা মিলছে না তার। এরমধ্যে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জনই উঠেছে।

এছাড়াও গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন বুবলী! কিন্তু এসব গুঞ্জনের বিপরীতে এখন পর্যন্ত মুখ খুলেননি এই নায়িকা। অনেকের দাবি, এই নায়িকা অনেকদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। আবার অনেকে এও দাবী করেন যে, তিনি ঢাকাতেই আছেন।

কোথাও দেখা না মিললেও এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। মাঝেমধ্যেই বিভিন্ন শুভেচ্ছা বার্তা পোস্ট করেন। সেইসাথে নিজের ছবিও প্রকাশ করেন।

এদিকে সবাই যখন নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সেই সময়েই নতুনরূপে হাজির হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। বছরের প্রথম দিনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, একদমই নতুন লুকে দেখা দিয়েছেন বুবলী।

সেই পোস্টে শবনম বুবলী লিখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! নতুন লুক দিয়েই শুরু করলাম নতুন বছরটা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য