,

করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানিকগঞ্জ পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘করোনাকালীন সময়ে বিভিন্ন দেশে (বিশ্ব) ১৮ লক্ষ মানুষ করোনায় মারা গেছে এবং আক্রান্ত ৮ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। এতে অর্থনীতি ভঙ্গুর অবস্থা পড়েছে। অনেক উন্নয়নশীল দেশে অর্থনীতির সূচক মাইনাস হয়ে পড়েছে। কারণ ওই সব দেশে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তাদের দেশের এই অবস্থা। কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই কারণে আমাদের দেশে উন্নয়নের চাকা ঘুরছে।’

পদ্মা সেতুসহ সকল সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘পৌর নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জ বাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সাথে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জ বাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়।’

বিএনপিসহ অনেকেই ঘরে বসে এবং নিরাপদে থেকে সমালোচনা করতে পারে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছেন। আগামীতে দেশে যত নির্বাচন হবে ভোটারা তাদের প্রত্যাখান করবে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছেন। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনি স্টেডিয়াম ও মিলনায়তন নির্মানসহ শহরের খালের উন্নয়ন করা হবে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নব নির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য