,

ফোন করলেই নির্দিষ্টস্থানে পৌঁছে যাবে ছাত্রলীগের ফ্রি অ্যাম্বুলেন্স

news-image

নিজস্ব প্রতিবেদক : আর্থিক সংকটাপন্ন মুমূর্ষু রোগীদের বহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বান্দরবান জেলা পরিষদ ভবনের অরুন সারকি টাউন হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগের সভাপতিত্বে ও বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর প্রমুখ।

এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল বলেন, আমাদের বান্দরবানে অনেক গরীব মানুষ আছেন যারা আর্থিক অভাবের কারণে অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগী চট্টগ্রাম মেডিকেল নিয়ে যেতে পারে না। এসব অসহায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য আমাদের এই উদ্যোগ। কারো যেন চিকিৎসার অভাবে মৃত্যু না হয়।

তিনি বলেন, গত কিছু দিন আগে আমাদের ছাত্রলীগ কর্মীর এক ছোট ভাইয়ের বাচ্চা অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের অভাবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে না পারাই বাচ্চাটির মৃত্যু হয়। তারপর থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্যোগটি নেওয়া হয়।

এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, পার্বত্য বান্দরবান জেলার গরীব অসহায় মুমূর্ষু কোনো রোগী আর্থিক সংকটের অভাবে সু-চিকিৎসা থেকে বঞ্চিতা এবং অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে কোনো রোগী যেন অবহেলায় মৃত্যু না হয়। সেটা নিশ্চিত করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে আমাদের অর্থায়নে ১৩ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, দুয়েকদিনের মধ্যে একটি হটলাইন নম্বর চালু করবো। কারো অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ওই হটলাইন নম্বরে ফোন করলে সাথে সাথে অ্যাম্বুলেন্স নির্দিষ্টস্থানে পৌঁছে যাবে।

সূত্র: চট্টগ্রাম প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য