,

আসিফের বিরুদ্ধে ন্যানসির মামলা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনায় এমনিতে গেল বছরটা নানা দুঃখ, কষ্ট আর দুঃসংবাদে পার হয়েছে। বছরের শেষ দিনে আসিফভক্তরা পেয়েছেন সবচেয়ে খারাপ খবর। এদিন আসিফ জানতে পারেন, তাঁর বাড়িতে আদালতের সমন এসেছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আর এই মামলা করেছেন আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। আসিফের বিরুদ্ধে ন্যানসির মানহানির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।

যোগাযোগ করা হলে আসিফ আকবর বলেন, ‘কবে কখন এমন ঘটনা ঘটেছে, কিছুই জানি না। মামলার বিষয়ে ডিটেইলস কিছুই জানি না। শুনেছি মামলা ন্যানসি করেছেন। সবকিছু হাতে পেলে আইনিভাবে মোকাবিলা করব, কারণ বরাবরই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপাতত এর বেশি কিছুই বলতে চাই না।’

মামলার বিষয়টি নিয়ে গতকাল আসিফ আকবর ফেসবুকে লেখেন, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি, ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের জাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভুক্তভোগী, তবে জয় নিশ্চিত ইনশা আল্লাহ।’

আসিফ আরও লেখেন, ‘যতই লুকিয়ে বেড়াই, ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনো রকম অপরাধ প্রমাণ করার কিছু আছে, তা আপাতদৃষ্টিতে দেখি না। কোর্টকাচারি লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারও বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নেই। সে ক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানি সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে, এগুলো আসিফের সঙ্গে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়।’

মামলার বিষয়ে এই প্রতিবেদকের পক্ষ থেকে ন্যানসির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। অনেকবার কল করার পর শুক্রবার বেলা ১টায় তাঁর স্বামী ফোনটি রিসিভ করেন। তিনি বলেন, ‘ন্যানসি তো এখন ঘুমাচ্ছে।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী