,

‘মাসুদ রানা’ আগে ‘ক্যাশ’ পরে

news-image

বিনোদন ডেস্ক : সৈকত নাসিরের হাতভর্তি ছবি। শিডিউলের অভাবে ছেড়ে দিয়েছেন ‘গুলশানের চামেলি’। সম্প্রতি একটি ছবির শুটিং পিছিয়ে অন্যটি এগিয়ে এনেছেন।

জানা গেছে, শনিবার থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘ক্যাশ’র। সেই শুটিং পেছানো হয়েছে। গত ২৪ ডিসেম্বর ছবির নায়ক নিরবের মা মারা যান। তার প্রেক্ষিতে শুটিং পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ে এগিয়ে আসছে আরেক আলোচিত প্রজেক্ট ‘মাসুদ রানা’।

এ প্রসঙ্গে সৈকত নাসির সংবাদমাধ্যমকে বলেন, “যেহেতু নিরবের মা মারা গিয়েছেন ৪০ দিন এখনো হয়নি তাই তিনি এর আগে শুটিংয়ে অংশ নিতে পারবেন না। তাই এমন পরিস্থিতিতে আমরা শুটিং পিছিয়ে দিয়েছি।”

এরপর ‘ক্যাশ’র শুটিং হবে ১ এপ্রিল। এ ছবিতে নিরবের সঙ্গে আছেন পূজা, সাঞ্জু জন, এভ্রিলসহ অনেকে।

সৈকত নাসির জানালেন, শুধু ৪০ দিন নয়, ‘মাসুদ রানা’র শিডিউল থাকায় ‘ক্যাশ’ শুটিংয়ে দেরি হবে।

তিনি বলেন, “আসলে এর মাঝে আমার আরেক ছবি ‘মাসুদ রানা’র শুটিং রয়েছে। যেহেতু ‘ক্যাশ’র শুটিং পেছানো হচ্ছে তাই আমরা ‘মাসুদ রানা’র শুটিং এগিয়ে এনেছি।”

কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা নিয়ে আন্তর্জাতিক সিনেমার ঘোষণা দিয়েও মাঠে নামতে পারেনি জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের ছবিকে ‘মাসুদ রানা’র দেশীয় সংস্করণ বলছে প্রযোজনা সংস্থা। এতে নাম ভূমিকায় থাকছেন রাসেল রানা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য