,

কারও রক্তচক্ষুকে ভয় করে না আলেমরা : বাবুনগরী

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম সম্প্রদায়। ওলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে দীপ্তকণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন। হক ও ন্যায়ের কথা বলতে ওলামায়ে কেরাম কারও রক্তচক্ষুকে ভয় করেন না।

শুক্রবার জুমার নামাজের পর আল-জমিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কওমি মাদ্রাসাসমূহ মুসলিম উম্মাহর ঈমান আকিদা সংরক্ষণের মজবুত দুর্গ দাবি করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কওমি মাদ্রাসা দেশ ও জাতির বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণে কওমি মাদ্রাসা ও ওলামায়ে হক্কানির অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে এবং থাকবে।

মাদ্রাসার মজলিসে ইদারীর প্রধান মুফতি আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এর আগে ফজরের নামাজের পর আল্লামা আব্দুচ্ছালাম চাটগামীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, শিক্ষক নূরুল আবছার সাহেব এবং আনোয়ার শাহ আযহারীর যৌথ সঞ্চালনায় মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে- মাওলানা আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুফতি আব্দুল হালিম বোখারী, মাওলানা লোকমান, মাওলানা খোবাইব, মুফতি হাবীবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা সাআদাত, মাওলানা নূরুল আবছার, মাওলানা আজীজুল হক আল-মাদানী, মাওলানা খালেদ ও সাইফুল্লাহ আয়ূবীসহ অনেক দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন।

এশার নামাজের পর গত বছর দাওরায়ে হাদিস উত্তীর্ণ দুই সহস্রাধিক শিক্ষার্থীর সম্মাননা পাগড়ি প্রদানের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হয়। অন্যদিকে মাহফিল ঘিরে দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় গত বৃহস্পতিবার থেকে মাদ্রাসা প্রাঙ্গণ ছিল মুখরিত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় পরিপূর্ণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য