,

কর্মী ভিসার উপর নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে অভিবাসী শ্রমিকদের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।

বৃহস্পতিবার এ পদক্ষেপ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন-কর্মীদের রক্ষায় এই নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন।

গ্রিন কার্ডের বেশ কিছু আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে গত এপ্রিল ও জুনে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩১ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু বৃহস্পতিবার নতুন করে এর মেয়াদ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। ফলে গ্রিন কার্ডের আবেদনকারীরাসহ অস্থায়ী বিদেশি কর্মীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।

তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। যদিও আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা তুলে দেবেন কি না সে বিষয়ে তিনি এখনও কিছু বলেননি।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২ কোটি মানুষ বেকার হয়েছে। গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বিদেশি শ্রমিকদের ওপর ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেন। তখন আদালত বলেছিলেন, নিষেধাজ্ঞার কারণে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি হতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য