,

থার্টিফার্স্ট নাইটে পার্টির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে থার্টিফার্স্ট নাইটে বন্ধুদের সঙ্গে পার্টি করেন পশ্চিমবঙ্গের কলকাতার যুবক অপু মল্লিক (৩৫)। একটি বাসার ছাদে আয়োজিত এ পার্টি থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। পুলিশের দাবি, নিহত অপু মল্লিক মাতাল অবস্থায় পড়ে গিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতকার পর্ণশ্রী থানা এলাকার পারুই দাস পাড়া রোডে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতভর হই-হুল্লোর করে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেন অপু ও তার বন্ধুরা। হঠাৎ অসুস্থবোধ করায় অপু ছাদের প্রাচীরের ধারে বমি করতে যান। তখনই বেসামাল হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।

অপুর সঙ্গে থাকা বন্ধুরা তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অপুর বন্ধুদের অভিযোগ, অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তার চিকিৎসা শুরুর আগে অভিভাবকদের নিয়ে আসতে বলেন চিকিৎসক।

চিকিৎসার অবহেলায় অপুর মৃত্যু হয়েছে দাবি করে বিদ্যাসাগর হাসপাতালের কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা বাধে তার বন্ধুদের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য