,

নতুন বছরে দীপিকার চমক, সোশ্যাল মিডিয়ায় মুছে ফেললেন সব পোস্ট

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছরের শুরুতেই ভক্ত অনুসারীদের চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারের সব পোস্ট মুছে ফেললেন বলিউডের প্রথম সারির এ অভিনেত্রী। এসব মাধ্যমে দীপিকার কোটি কোটি ভক্ত। নতুন বছরের শুরু থেকে ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারে তার কোনো পোস্ট বা ছবি দেখা যাচ্ছে না। কেন তিনি সব মুছে ফেলেছেন তারও কোনো ব্যাখ্যা দেননি।

এ বছর খুব একটা ভালো যায়নি দীপিকার। বছরের মাঝামাঝি সময়ে বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীপিকাকে ও তার ম্যানেজারকে মাদককাণ্ডে জেরা করেছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। এতে নায়িকার ইমেজও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বছরের শেষ দিকে এসে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দীপিকা।বর্তমানে তিনি স্বামী রণবীর সিংয়ের সাথে ছুটি কাটাচ্ছেন।

ধারণা করা হচ্ছে হয়তো সবকিছু নতুন করে শুরু করতে চান নায়িকা। এ জন্যই এমনটা করেছেন। কিংবা হতে পারে এটা তার নতুন ছবির প্রমোশনের অংশ। কেউ ধারণা করছেন, হয়তো হ্যাক হয়ে গেছে দীপিকার এসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। যদিও একই সাথে সবগুলো অ্যাকাউন্ট হ্যাক হওয়া অকল্পনীয় বিষয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য