,

দেশবাসী নববর্ষ বরণ করছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন করছে দেশবাসী। নিষেধাজ্ঞা থাকলেও বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার আগে থেকে রাজধানী ঢাকায় শুরু হয় আতশবাজি পোড়ানোর উৎসব।

রাজধানী বহুতল ভবনের ছাদগুলো থেকে এসব আতশবাজি পোড়ানো হয়। বাহারি আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে আকাশে। এভাবে নতুন বছরকে বরণ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় চেকপোস্ট, বাড়ানো হয় টহল এবং গোয়েন্দা নজরদারি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

করোনাভাইরাস সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, গুলশান বনানী এলাকায় এবার থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিরুৎসাহিত করা হয়েছে। এসব এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নববর্ষ উদযাপনের নামে বিঙ্শৃখল আচরণ না করাসহ ১৩টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য