,

গণটিকা ব্যবহারের চীনে অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো সাধারণ জনগণের মধ্যে করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন আজ বৃহস্পতিবার থেকে দেওয়া হয়। শীত মৌসুমে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মুখে এই পদক্ষেপ নিল দেশটি। খবর রয়টার্সের।

সিনোফার্মের এই টিকার কার্যকরিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি চীন। তবে এটির উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট (সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের একটি শাখা) গতকাল বুধবার বলেছে, এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো চীনের এ টিকা নিজ দেশে ব্যবহারের অনুমোদন দেয়।

কোভিড–১৯–এর টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় ধীরগতিতে চলছিল চীন। এখনো দেশটিতে কয়েকটি টিকার শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

গত জুলাই মাসে বিভিন্ন খাতের অপরিহার্য কর্মী ও সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের ওপর টিকার জরুরি প্রয়োগে এক কর্মসূচি শুরু করেছিল চীন।

চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, টিকার আইনি অনুমোদন দেওয়া শর্তসাপেক্ষ বিষয়। পরীক্ষায় নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া যায় না।

চীন এমন একসময় সিনোফার্মের টিকার অনুমোদন দিল, যখন এর এক দিন আগে যুক্তরাজ্য কোভিডের দ্বিতীয় টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশটিতে করোনার নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকার প্রেক্ষাপটে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ব্যবহারের অনুমোদন দেয় দেশটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য