,

করোনা টিকার ন্যায্য বণ্টন চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাজারে আসা করোনার টিকার ন্যায্যভাবে বণ্টনের জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বুধবার এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

চীনে প্রথম করোনাভাইরাস শনাক্তের বছর পূর্তির একদিন আগে দেয়া ভিডিওবার্তায় টেড্রোস আধানম গেবরিয়াসুস শুধু ধনী দেশ নয়, বিশ্বের সব জায়গায় ঝুঁকিতে থাকা লোকজনের জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

ডব্লিউএইচওর প্রধান বলেন, করোনা মহামারীর লাগাম টানতে টিকা বড় ধরনের আশা জাগাচ্ছে। কিন্তু বিশ্বকে রক্ষায় সব জায়গায় ঝুঁকিতে থাকা সব মানুষ যাতে করোনার টিকা পায়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য টিকা কিনতে চার বিলিয়ন ডলার অর্থের জন্য আবেদন জানান টেড্রোস আধানম। তিনি বলেন, নতুন বছরে এই চ্যালেঞ্জের কথা আমাদের বলতে হবে।

কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধনী-গরিব দেশ নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা কোভ্যাক্স উদ্যোগের লক্ষ্য।

কোভ্যাক্স একটি যৌথ আন্তর্জাতিক উদ্যোগ। এই উদ্যোগের যৌথ নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)।
সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য