,

করোনার মধ্যেই ভারতে নতুন বিপদ, আতঙ্ক ছড়াচ্ছে শিগেলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের ন্যায় প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতও। এর মধ্যেই দেশটিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে শিগেলা ব্যাকটেরিয়া। দেশটির কোঝিকোড়ের পর এবার কোচিতেও দেখা মিলল এই ব্যাকটেরিয়ার।

করোনা আবহেই কেরালায় আতঙ্ক ছড়াচ্ছে এই ব্যাকটেরিয়াঘটিত অসুখ। বুধবারই ৫৬ বছরের এক নারীর শরীরে মিলেছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ। দু’সপ্তাহ আগেই কোঝিকোড়ে এক ১১ বছরের ছেলের মৃত্যু হয় ওই অসুখে। পরে অন্তত ৩৬ জনের শিগেলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যদিও সপ্তাহখানেকের মধ্যে তারা সুস্থ হয়ে যান। এবার আক্রান্ত এর্নাকুলাম জেলায় কোচির এক বৃদ্ধা। তবে এ ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন।

জেলার কালেক্টর এস সুভাষ সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, ইতিমধ্যেই আক্রান্তকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তের এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে। পাশাপাশি কোঝিকোড়ের মতো এখানেও এলাকাবাসীকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পিল বিতরণ করা হচ্ছে। সংক্রমণ যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, কোঝিকোড়ে যে ছেলেটি মারা যায় তার ক্ষেত্রে প্রাথমিকভাবে নিপা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা করা হয়েছিল। ডায়েরিয়ার পাশাপাশি অসহ্য পেটের ব্যথা হওয়ায় ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ধরা পড়ে শিগেলা ব্যাকটেরিয়া রয়েছে এই সংক্রমণের পিছনে।

কতটা বিপজ্জনক এই ব্যাকটেরিয়া? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিগেলা থেকে হওয়া শিগেলোসিস এমনিতে খুব ভয়ানক কোনও অসুখ নয়। কিন্তু কারও কো-মর্বিডিটি থাকলে তার ক্ষেত্রে রীতিমতো সমস্যা তৈরি হতে পারে। পানি কিংবা বাসি খাবার থেকে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। মূলত ক্ষুদ্রান্ত্রেই হানা দেয় এটি। বেশিরভাগ ক্ষেত্রেই এই অসুখের সাধারণ উপসর্গ হল ডায়েরিয়া ও জ্বর। ১০ বছরের কমবয়সিদের এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য