,

বিরাট কোহলি- স্টিভ স্মিথকে টপকে শীর্ষে উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে শীর্ষস্থান দখল করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট ৮৯০।

আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৮৭৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮৭৭।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন খেলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর এক জয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
এদিকে আইসিসির টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি বোলা প্যাট কামিন্স। তার রেটিং পয়েন্ট ৯০৬। এ ছাড়া ৪৪৬ পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক