,

টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩১ ডিসেম্বর থেকে টানা তিনদিন দেশে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে এ তিনদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না।

সেজন্য বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

চলতি বছর দেশের ব্যাংকিং ব্যবস্থায় বুধবার ছিল লেনদেনের শেষ কার্যদিবস।

২০২১ সালের ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ছুটির কারণে এ দু’দিন ব্যাংক বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এদিন চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না।

তবে এ সময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। এর একদিন হচ্ছে নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই। আর আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। এই দুই দিন ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো লেনদেন হয় না।

সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এ দিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এ দিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না।

৩১ ডিসেম্বরের মতো ১ জুলাইও একইভাবে ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। দিনটিতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য