,

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরি,৮ দিন পর উদ্ধার

news-image

নাটোর সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার দুই মাসের শিশু তাইবারকে ৮ দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার কচুগাড়ি গ্রাম থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এর পর ঘটনাস্থলে গিয়ে মা শিশুটিকে নিজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চুরি যাওয়া শিশু তাইবার মা সীমা বেগমের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে। তিনি তৌফিজ মোল্লার স্ত্রী।

শিশুটির মা সীমা বেগম জানান, আমার তিন ছেলেমেয়ে। গত দুই মাস আগে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে তাইবা। তার বয়স বর্তমানে দুই মাস। ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসা নিতে তাইবাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম। চিকিৎসা নেয়ার পর হাসপাতালের বাহিরে দাঁড়ালে অজ্ঞাত এক নারী তার সন্তানকে দেখার জন্য তার কাছ থেকে নেয়। অজ্ঞাত নারীর কাছে সন্তান রেখে আউটডোরে যান। ৩-৪ মিনিট পর ফিরে এসে দেখেন তার শিশুসহ ওই নারী নেই। কিছুক্ষণ হাসপাতালের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ওসি মো. আবদুর রাজ্জাক জানান, বুধবার রাতে উপজেলার কচুগাড়ি গ্রাম থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে মা শিশুটিকে নিজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য