,

বিশ্বব্যাপী করোনা: বছরের শেষ দিনে মৃত্যুর রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৪৪ জনের।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ১১৯ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ১৪৯ জন।

এদিকে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৯৬১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১। মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ১৯ হাজার ৯৭০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৪০ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য